সুচরিতা মুখোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুচরিতা মুখোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

এলোমেলো ভাবনা যত




এলোমেলো ভাবনা যত
সুচরিতা মুখোপাধ্যায়


 আমার সবটুকু তোমাকে দিলাম ---
দিন রাত ; পুরোনো হিসাব কিতাব
ঝরা মর্মর ... ধুয়ে যাওয়া কাজলদাগ
বেরঙ শূন্য ক্যানভাস
বসন্ত ফুল , কচি কিশলয় ... !

বদলে তোমাকে নিলাম ---
তোমার রঙীন রামধনু দিন
নির্ঘুম রাত যতো ... কষ্ট-প্রহর
ভেজা আঁখিপল্লব , অসুখের সুখ
স্বপ্নদেখা চোখ আর তোমার কবিতা ... !!