রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
ক্রিয়াপদ
ক্রিয়াপদ
গৌরাঙ্গ মণ্ডল
সমগ্র, তোমাকে
জানি। ৯০ ভাগ রিক্ততা নিয়ে
হন্ হন্ শব্দে
হাঁটো মুদির দোকান ছেড়ে শব্দহীন চর..
একটার পর
আরেকটা অঙ্কের খাতা শেষ করেও
আজ অবধি জল
স্থল সমান করতে পারো নি। আর,
পারবেও না
কোনোদিন।
একটা অব্যয়ে
কখনও সমস্ত জুড়ে দেওয়া সম্ভব!!!
না। বরং
স্পষ্ট আরো---- ক্ষয়িষ্ণু অব্যয় যেন
ঝুলন্ত হাইফেন
কিংবা সাঁকোর মতোই
জলজ অলিন্দ
চিরে হয়ে ওঠে দৃশ্যোজ্জ্বল।
নিজেই। অথচ--
আমরা বুঝতেও
পারিনি-- কখন যে ক্রিয়াপদ গুলো
বাক্যে
বিশেষ্য ছাড়িয়ে আরেক বিশেষ্য হয়ে গেছে..
পরিমাপ
আগুনে হাঁটছি।
দুপাশে কাঁধেরা দগ্ধ,
চোখ বুজে
দেখি-----রাষ্ট্রপুঞ্জ গলছে।
আগুনে বৃষ্টি
, বৃষ্টি আগুনে বদ্ধ
চাবি গোছা যেন
বিভ্রমে কিছু বলছে।
অগ্ন্যুৎপাত
স্নিগ্ধ অঝোর দুপুরে
মাঝে মাঝে খসে
সান্ত্বনা কিবা বৃষ্টি।
উচ্ছল স্রোতে
পৃথিবী ভাসছে পুকুরে,
কিছু জল্পনা
যেমন গিলেছে সৃষ্টি।
তুমি তো
এঁকেছো আকাশ কুসুম ভাবনা,
উনপাঁজুরের
অস্ত্রে ভীষণ রক্ত!
কেনো ডাক দাও
অমাবস্যার জ্যোৎস্না?
আদো কি ছিলাম
এতোটা শক্তপোক্ত !
ট্রামের গতিকে
ভুলের আঙুলে গুনেছো,
বিনিময়ে আমি
পূণ্য সকাল মাপিনি।
ভুলচুক ভুলে
তুমিতো কবেই বেঁচেছো
মৃত্যুকে
ছুঁয়ে, আমিতো এখনও মরিনি।
নিমন্ত্রন
নিমন্ত্রন
সুপ্রীতি
বর্মন
সৌররশ্মির
গনগনে আঁচে দগ্ধ যৌবনা অন্তর্স্বত্তা,
আলুলায়িত কেশ
বিরহ বিবস্ত্র সময়,
অস্তরীভূত জীবাশ্ম সুখস্মৃতি।
ডাক এসেছে
অন্যমনস্ক খোলা চিঠি,
পৌঁছে যেতে
চায় নিরুদ্দেশের ঠিকানা।
মুখবন্ধ
মুখপাত্র আধার দমবন্ধ হাসিলে,
উন্মুখ খোলা
হাওয়া।
একছুটে মুক্ত
বিহঙ্গের দিগন্ত প্রসারিত পক্ষ সঞ্চালন।
তীব্র
ধুন্দুমার গতি চপলা তনু কম্পমান,
কতক্ষনে ছুঁয়ে যাবে তোমার পরশ।
দ্বিপ্রহরে
মধ্যগগনে দিনমনি রাগে কটমট,
চুল এলোমেলো
রৌদ্রদগ্ধ রশ্মি।
বলে এই অসময়ে
কেন প্রস্তুতি যাত্রার,
মন উচাটন,
বাঁধভাঙা
উচ্ছাস গতি আমাকে যেতেই হবে অভিসারে।
পূর্বরাগের
প্রতিশ্রুতি গাঁটছোলার সীমাহীন দুরত্ব,
মুখভার ঠেলা
গোঁজা বাস ট্রাম যানজট,
সময় শুধু বয়ে
যায়, কখন যাবো পাবো দেখা একবার।
উরু উরু মন
প্রতিস্থাপক,
অটো ড্রাইভারে ছটফট হাতের আয়ত্তে রাজপথ।
চোখের সমুদ্রে
ভাসতে থাকে,
পথঘাট
কষ্টকল্পনা স্মৃতি ভাস্বর তুমি।
হঠাৎ থামলো
ঘোড়ায় টানা রথ,
পায়ে পায়ে
পৌঁছে পাবো নতুন ঘর, তোমার আমার।
আশপাশ নৈশিল
মাদকতায় বেসামাল ছুট লাগিয়েছে,
সব বেমালুম ভুলে শিকেয় তুলে।
সম্মুখে
প্রতীক্ষিত আঁখির দিগন্তবিস্তৃত পালকি,
প্রত্যাশায়
সঙ্গপানে গোধূলির লাল শাড়ির কুঁচবরন কন্যা প্রেমিকা তোমার,
দ্বিরাগমনে
একেবারে ফিরবে,
না হলে পেছনে থাক ফেলে আসা পথ।
নয়ন সরসী বলাকা
ছলছল তুমি এসেছো আমার দ্বারে,
আজ তোমার
নিমন্ত্রন অখিল দোলাচালা সমুদ্রে।
একছুটে সহসা
আলিঙ্গনে তুমি বাকরুদ্ধ,
দ্যুতির ঝলকানি হৃদগগনে,
হাতের
মাধ্যাকর্ষনে চুম্বকের গতি গর্ভগৃহে।
সর্বাঙ্গ সিক্ত রৌদ্রদগ্ধ শরীর ছটফট অস্বস্তি,
অন্ধকার
অমনিশা মেঘের কোলে চুপিসারে চাঁদের আশ্রয়, জ্যোৎস্নার শীতল বান পড়ে আছড়ে
সমুদ্রের বক্ষে,
পরম হিমেল
বাতাস অধরা ওষ্ঠ ছুঁয়ে আগমনী নিমন্ত্রন, সার্থকতার উপলব্ধি হৃদয়াঙ্গম।।
ভালবাসা যখন শিকারি
ভালবাসা যখন
শিকারি
ভালবাসা কখনো
ভীষণ তুখোড় একগুঁয়ে ।জেদি অব্যর্থ এক
শিকারি যেন!সে একটি বাঘকে ফাঁদে ফেলে মারবার জন্য একটি ছাগল ছানাকে গাছের তলায় বেঁধে রাখে।আর বাঘ ও
শিকারের ডাক শুনে গন্ধে গন্ধে,পা টিপে টিপে এগিয়ে আসে।খানিক চেয়ে দেখে।দেখতে দেখতে
খেলতে আরম্ভ করে।একটু খেলা না হলে ভালবাসা ঠিক জমে না।অর্থাৎ পা টিপে টিপে একটু
কাছে যাওয়া।আবার পিছিয়ে আসা।প্রদক্ষিণ করা।প্রদক্ষিণ করতে করতে দূরত্বটাকে কমিয়ে
নিয়ে আসা।ওত পাতা এবং তারপর এক লাফ।ওদিকে
ভালবাসাও সুযোগ বুঝে বন্দুক তাক
করে দাঁড়িয়ে।তাই লাফ দেওয়ার সাথে সাথেই...
ইঞ্জেকশন
হাসপাতালে
জানালা পাশে
দেওদার-পাইন-
রোডড্রেনডন সারি
সকাল বেলার
মিঠেকড়া মায়াবী রোদ্দুর
কিছু পাখি বসে
আছে ডালে
কিছু মেঘ আটকে
জানলার গ্রিলে
ওরাই আমায়
ওষুধ দিয়ে যায়...
এক পঙক্তির
কবিতা
১। ছোঁয়া যাবে
না জেনেও হাতটা বাড়াই...
২। গুরুত্ব
বোঝাতে দূরত্বের প্রয়োজন।
৩। অনেক
সার্টিফিকেট ,তবু শিক্ষিত হতে পারিনি...
৪। তাঁর চুলের
ভাঁজে ,কবিতা বাসা খোঁজে!!
৫। একগুচ্ছ গোলাপ হাতে দাঁড়িয়ে আছি মাঝপথে...
৬ । ঘুম হয়ে থেকো চোখে,মন খারাপের রাতে
৭। এক আকাশ
প্রেম দাও --বদলে দেব পৃথিবী
৮। এক পসলা
বৃষ্টিই জানে আমাদের কথা...
৯। সব কথা বলে
না হৃদয়,কিছু বুঝে নিতে হয়
১০। মন খারাপ
অথচ আকাশে একটুও কালো মেঘ নেই!!
১১। প্রকৃতি ও
মেয়ে --দুজনেরই রহস্যের শেষ নেই!
১২। জানি দেখা
হবে রাতের শরীরে ঘুমের ভিতর...
১৩। নেশা কেটে
গেল,সেও হারিয়ে গেল
১৪। ডাস্টবিনে
অসংখ্য জীবন পড়ে থাকে ওদের অশ্লীলতায়...
১৫। মৃত্যুর
কাছে হেরে যায় শত শত আকাশ ছোঁয়া স্বপ্ন!!
জোৎস্না তৃষা
ভালবাসি
অনেককে,তবু বলতে পারিনি---ভালবাসো!বিশিষ্ট কবির মত করেও বলা হয়নি কিছু এতকাল।তীব্র দহন দিনেও কাউকে বলতে পারিনি
--হাতটা একটু ধরো প্লিজ!কোনো এক পূর্ণিমা দিনে মধ্যরাতে ঘুম ভাঙিয়ে টানতে টানতে
ছাদে নিয়ে গিয়েও কেউ বলেনি --চলো আজ আমরা সারা গায়ে পূর্ণিমা মাখি!বহুদিন অপেক্ষায়
থাকার পর হুট করে বেজে ওঠা ফোনেও কেউ জানায়নি --একটা সাদা পাঞ্জাবি পড়ে রেডি হয়ে
থেকো।তোমায় নিয়ে বেড়াতে যাবো।জন্মদিনে একগুচ্ছ রজনীগন্ধা হাতে দিয়েও কেউ বলেনি
--দীর্ঘায়ু হও, খুব ভাল থেকো।এমনো হয়েছে কোনোদিন।প্রচন্ড জ্বর গায়ে বিছানায়
শুয়ে।পাশ থেকে ফিসফিস করে কেউ বলে ওঠে বুঝি --খুব কষ্ট হচ্ছে তোমার!ওষুধগুলো ঠিক
ঠাক খেয়েছো তো!এত বেখেয়ালি হলে চলে?ধড়মড় করে জেগে উঠতেই দেখি কেউ কোত্থাও
নেই!আজকাল ভেতরটা কেন জানিনা ভীষণ হাহাকার করে ওঠে।ইচ্ছে হয় আমার জন্য ও কেউ
দুফোঁটা চোখের জল ফেলুক।বড় তৃষ্ণা আমার...
খন্ডহর
খন্ডহর
দেবাশ্রিতা চৌধুরী
পরিত্যক্ত
খন্ডহর অন্তরমহলে
ফ্যাকাশে সবুজে ছোপছোপ
কোথাও মৃত্তিকার কান্না
পাশাপাশি রোদে
পোড়া জ্বালা
এইসব অসংখ্য
খোপ বহন করে যে কাঠামো
তুমি তাকে
প্রাণবন্ত জীব বলো
আমি বলি
প্রাণহীন বসতের দায়।
মখমলি সুর্মা
জালসাজ আতরের দাগ
নিভৃতচারী
ফল্গুধারায় ধুয়েমুছে সাফ
এসব কথারা
লিপিবদ্ধ থাকেনি
কোন ইতিহাসের
মাহ্ফেজখানায়।।
এক মুহূর্তের ভালোবাসা
এক মুহূর্তের
ভালোবাসা
বিসেন লাসেন
এক মুহূর্তের
ভালোবাসা
এক মুহূর্তই
বড়,
বাবুই পাখির
সুখের বাসা
সঙ্গী রোদ
বৃষ্টি ঝড়ও।
কাকের জীবন কা
কা তে শেষ
কোকিলের চাই
বসন্ত,
এক মুহূর্তের
ভালোবাসা
সাধনায় হয়
অনন্ত ।
এক মুহূর্তের
চেনা জানা
এক মুহূর্তেই
চাওয়া,
এক মুহূর্তের
আশার বাসায়
মনের খবর
পাওয়া।
এক মুহূর্তে
ফুলের রঙে
অলির রঙিন
ফাগুন,
এক মুহূর্তের
মরণ ঝড়ে
ফুরাবে না
প্রেম আগুন।
ভালোবাসার এক
মুহূর্ত
হবে হয় তো কম,
যে পেয়েছে সে
জানে প্রেমহীন মুহূর্তে
উইড়া যাবে দম।
ভাবতে ভাবতে শেষ
ভাবতে ভাবতে
শেষ
অমল বিশ্বাস
তুমি ভাবছো;
আমি ভাবছি
ভাবতে ভাবতে
শেষ,
পথ বাড়ছে;
প্রেম কাড়ছে
ইচ্ছে
নিরুদ্দেশ।
জামার পরে জামা,
কাকে আটকাও!
রাক্ষুসে
শীত; না আহ্লাদী বুক?
সাধের বোতাম ছিঁড়লে
কার উচ্ছ্বাস!
চৌকশ জ্বর; না মৌটুসি সুখ?
শীতের গায়ে হলুদ,
কাকে চাচ্ছো?
পায়ের শিকল; না মুক্ত রোদ?
লেপ-তোষকের বাসর,
কার উষ্ণতা?
শীত নিদ্রা; না যৌবনামোদ?
মনের সাথে মন,
শীত পাচ্ছো?
পরিত্যক্ত
খন্ডহর অন্তরমহলে
ফ্যাকাশে সবুজে ছোপছোপ
কোথাও মৃত্তিকার কান্না
পাশাপাশি রোদে
পোড়া জ্বালা
এইসব অসংখ্য
খোপ বহন করে যে কাঠামো
তুমি তাকে
প্রাণবন্ত জীব বলো
আমি বলি
প্রাণহীন বসতের দায়।
মখমলি সুর্মা
জালসাজ আতরের দাগ
নিভৃতচারী
ফল্গুধারায় ধুয়েমুছে সাফ
এসব কথারা
লিপিবদ্ধ থাকেনি
কোন ইতিহাসের
মাহ্ফেজখানায়।।
বৃষ্টিকথা
বৃষ্টিকথা
আশিস সরদার
তবু প্রতিরাত স্বপ্নে
পোড়াব তোমায়
সে দহন আমাকে
দেবে কৃষক সুখ
নবান্ন ঘ্রাণ
সব মানুষের
পাতে ভাত পড়বে
সব শিশুর মুখে
উথলে উঠবে দুধ পুকুর
তোমার প্রতিটি
ছটফট মূহুর্ত
আমাকে দেবে
আলোকময়
ছুট
বালিকার শরীরে
ফুল ফুটবে
সে সুগন্ধ
মেখে
প্রতিটি
পুরুষরাত ভোরের
স্বপ্ন আঁকবে
বৃষ্টিকথা
উপন্যাসে খোদাই থাকবে
উপসংহারের শেষ
লাইনে এসে
তোমার সাথে
আমার এই
দেখা হয়ে
যাওয়া
অপ্রয়োজনীয়
হয়ে যাবে আগ্নেয়াস্ত্র
ঠোঁটে লটকে
থাকবে
চুম্বনের
স্বাদ
সব ভাবনা
মেলাব দুজন
বুনবো তিন
আঙুলে
সম্পর্ক
হাতে হাত রেখে
স্লোগান ভাসবে পথ
প্রতিক্ষন
ভালবাসা
প্রাচীর ভেঙে
এক হয়ে যাবে সব হৃদয়
সব মনের আনাচে
কানাচে ঝিলমিল
রোদ
আজ থেকে সব
তোমার
যা লিখেছি যা
লিখব
আর যা লিখে
যেতে পারবনা
এ জীবনে
বৃষ্টিকথা
এলোমেলো
এলোমেলো
সুপম রায় (সবুজ বাসিন্দা)
তেপান্তরের
মাঠ পেরোলাম,
পেরিয়ে এলাম
মরুভূমির ক্ষেত ।
অল্প কিছু মেঘ
ছুঁয়েছে,
উড়িয়ে দিলাম
হাতে অন্ধ রেত ।
লালন সাগর
বুকের মাঝে,
নীলচে ঠোঁটে
স্পর্শ রাখার ছাপ ।
দু’মুঠো রোদ
অন্ধকারে
ঠিক খুঁজে নেয়
কালির অভিশাপ ।
কাচের ঘরে
বন্দী প্রদীপ,
এলোমেলো
রাস্তা হেথায় শেষ ।
পরের দানে
খেলবে কে আর !
অল্প জিত আর
হারেই আছি বেশ ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)




